মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৬০ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য মৌসুমি ফল আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়।

বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের উপহারের আমবোঝাই ট্রাকটি বুঝে নেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি আম। ২৬০টি কর্টিুনে করে আমগুলো পাঠানো হয়।

এসময় বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল ও কাস্টমসের সহকারী কমিশনার অনুপম চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com