রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মসজিদে ঈদ জামাতের পর কোলাকুলি নয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৮৪ বার

আগামী ২১ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করতে নির্দেশনা দিতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া কোলাকুলিও করা যাবে না। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, সবাইকে বাসা থেকে অজু করে মাস্ক পরে মসজিদে যেতে হবে। কাতারে দাঁড়াতে হবে শারীরিক দূরত্ব বজায় রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে।

আজ রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বলা হয়, ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সারাদেশের বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থা প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করবেন।

এ ছাড়া কোরবানি করা পশুর রক্ত, বর্জ্যে যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয়, সে বিষয়ে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধনিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com