শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বয়স ৩০ হলেই পাওয়া যাবে টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৬৫ বার

জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে টিকা নেওয়ার বয়স কমিয়ে ৩০ বছর করা হয়েছে। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর। কমিটি বলছে, নতুন নির্দেশনায় ৩০ বছর বা তার বেশি বয়সীরা আজ থেকে করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি গণমাধ্যমে নিছ্তি করেন। তিনি বলেন, ‘জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে আজই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়া হয়েছে।’

যদিও সরকার সর্বনিম্ন বয়স ৩৫ থেকে ৩০ করা বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে, টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে ঢুকে দেখা গেছে যে ৩০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com