সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৮৩ বার

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ (২২ জুলাই) বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।

সকাল থেকে রাজধানীর দক্ষিণ বনশ্রী, মাদারটেক, বাসাবো, খিলগাঁও, গোড়ান, মালিবাগ ও পূর্ব রামপুরা এলাকা ঘুরে কিছু কিছু জায়গায় গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে। এসব এলাকার পাড়া-মহল্লায় চলছে এসব পশু কোরবানি।

কসাই না পাওয়া ও বিভিন্ন সমস্যার কারণে ঈদের দিনে যারা পশু কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন পশু কোরবানির জন্য। এছাড়া পারিবারিক ঐতিহ্য রক্ষার কারণেও আজ কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ আবার ঈদের দিনের ঝামেলা এড়াতেই আজ কোরবানি দিচ্ছেন।

ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।

এদিকে, আজ বৃহস্পতিবার যারা পশু কোরবানি দিচ্ছেন তাঁদের অনেকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন। তবে আজও বর্জ্য অপসারণের কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com