শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

মুখে বডি লোশন মাখছেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৪ বার

শীতের শুরু ও শেষ এই ‍দুটো সময়ে ত্বকে শুষ্কতা দেখা দেয়। তাই ত্বককে ময়েশ্চারাইজ করার প্রয়োজন হয়ে পড়ে। সে জন্য অনেকেই বডি লোশন ব্যবহার করে থাকেন। হাতে, পায়ে ব্যবহারের সঙ্গে সঙ্গে মুখের ত্বকেও মেখে নেন বডি লোশন। কিন্তু ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞদের মতে, মুখে বডি লোশন ব্যবহার করলে ত্বকের উপকারের তুলনায় ক্ষতির আশঙ্কাই বেশি।

শুধু বডি লোশনই নয়, এমন অনেক কিছুই আছে যা মুখের ত্বকের জন্য ক্ষতিকর। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মুখের জন্য ক্ষতিকর প্রসাধনীগুলো…

স্ক্রাবার হিসেবে অনেকেই বেকিং সোডা ব্যবহার করে থাকেন। এতে ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়।
খেয়াল রাখবেন, শ্যাম্পু করার সময় ফেনা বা শ্যাম্পু যেন মুখের ত্বকে না লাগে। কারণ, শ্যাম্পু বা শ্যাম্পুর ফেনা মুখের ত্বকে লাগলে ত্বক রুক্ষ আর শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে র‌্যাশ পর্যন্ত দেখা দিতে পারে।
চুলে রং করার সময় খেয়াল রাখবেন, ওই রং যেন মুখের ত্বকে লেগে না যায়। কারণ এই রঙের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে।
চুলের যত্ন নিতে অনেকেই মেয়োনিজ ব্যবহার করেন। এই মেয়োনিজ চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি উপাদান হলেও মেয়োনিজে থাকা অ্যাসিড ত্বকের জন্য মোটেও ভালো নয়।
ত্বক-বিশেষজ্ঞদের মতে, বডি লোশন মুখে মাখার লোশনের তুলনায় অনেক ভারী হয়। এতে ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com