সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার হাতে ৬০০ সেনা হত্যার বিষয় যা বলল ইউক্রেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১১২ বার

৬০০ সেনা হত্যার যে দাবি রাশিয়া করেছে, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। হামলায় এই সেনাদের হত্যার দাবিকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে দেশটি।

রোববার রাতে এক সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহিই চেরেভাতি এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, এটি রাশিয়ার আরেকটি অপপ্রচার।

এর আগে মস্কো কোনো প্রমাণ দাখিল ছাড়াই দাবি করে, পশ্চিমের শহর ক্রামাতোরস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ৬০০ সেনা হত্যা করা হয়েছে।

মস্কো বলেছে, নতুন বছরের প্রাক্কালে রাশিয়ার সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় সেনাদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নতুন এই হামলা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়ে তারা ৬০০ সেনা হত্যা করেছে। দুইটি ভবনে ইউক্রেনের ১৩০০ সেনা ছিল।

মাকিভকাতে ৮৯ রাশিয়ার সেনা নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সে সময় ইউক্রেন দাবি করে, তাদের হামলায় রাশিয়ার ৪০০ সেনা নিহত বা আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com