রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এ মাসেই বিয়ে করছেন সৌম্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৭ বার

এই মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। এ জন্য ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি বলেন,‌ ‍‘সৌম্যর বিয়ে, ছুটির জন্য সে চিঠি দেবে। এখনো হাতে পাইনি। বিয়েতে ছুটি হবে, কিছু করার নেই।’

এর আগে গতকাল বুধবার গণমাধ্যমে সৌম্য বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমার গায়ে হলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।’

এই ক্রিকেটারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লগ্ন পাওয়ায় এই মাসেই বিয়ে করতে যাচ্ছেন সৌম্য। তার হবু বউ খুলনার মেয়ে। বর্তমানে পড়াশোনা করছেন।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মার্চের শুরুতে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টেস্ট না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারেন সৌম্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com