সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাইভে এসে ‘গোপন তথ্য ফাঁস’, যা বললেন রাশমিকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৭ বার

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন—এমন গুঞ্জন অনেক দিনের। তবে এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তারা কিছু বলেননি।

সম্প্রতি একটি লাইভে নিজের অজান্তে ‘গোপন তথ্য’ প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই ভিডিও নিয়ে নানা গুঞ্জনের উত্তরে মুখ খেলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাশমিকা মান্দানা নিজের জন্মদিনে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানাতে সম্প্রতি লাইভে আসেন। যে বাড়িতে থেকে তিনি লাইভে আসেন, তা নিয়েই শুরু হয় আলোচনা। আশপাশের পরিবেশ দেখে অনেকে ধারণা করেন, বিজয়ের বাড়িতে রয়েছেন অভিনেত্রী। এতদিন যে বিষয়টি নিয়ে কোনা উত্তর দেননি তারা, ভিডিও সেই ‘গোপন’ বিষয়টি সামনে আনে। এমনকি, যে আংটি বিজয় পরেন, সেটাই পরেছেন নিজের আঙুলে।

ওই ভিডিও প্রকাশের পর অনেকেই বলছেন, রাশমিকা ও বিজয় একসঙ্গে থাকছেন। এমন আলোচনায় মুখ খুলেছেন অভিনেত্রী। টুইটারে লিখেছেন, ‘এত বেশি ভেবে ফেলবেন না।’

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতে তারা একসঙ্গে হেঁটেছেন।

প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। সেখানে অন্ধ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমাতেও থাকছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com