রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা কার্যকর করা বড় চ্যালেঞ্জ : কাদের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কার্যকর করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি বলেন, ঈদযাত্রায় যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ এবং বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে সে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে গাজীপুর প্রথম অগ্রাধিকার। এ প্রকল্পের রাস্তা যেন চলাচলযোগ্য থাকে সে ব্যাপারে বাস র‌্যাপিড ট্রানজিটকে (বিআরটি) নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি আরো জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় এক শ’টি বৈদ্যুতিক বাস চলবে। এক্ষেত্রে যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com