শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ: ভিপি নুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫০ বার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কচুরিপানা নিয়ে করা বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নুর বলেন, ভোগান্তির জন্য প্রস্তুত থাকো বোকাসোকা জনগণ। সবেমাত্র কচুরিপানা খেতে বলা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ, ২ বেলা খেতে হবে। ভিপি নুর ওই পোস্টে আরো লেখেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ নাই, ব্যবসার উপযুক্ত পরিবেশ না থাকায় দেশীয় বিনিয়োগেও খরা, বিদেশে রপ্তানির অন্যতম খাত গার্মেন্টসের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। তিনি বলেনন, ব্যাংক, শেয়ারবাজার থেকে ছোট ও মাঝারি বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লুটপাট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অর্থে সরকারের হাত সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চরম খারাপ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য গত সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনোমতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’
অবশ্য পরিকল্পনামন্ত্রী ভাষ্য, তিনি কচুরিপানা খেতে নয়, গবেষণা করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com