বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঈদে মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার

ঈদুল ফিতরের সময় মোটরসাইকেল পারাপারের জন্য মাওয়া ঘাটে ফেরি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে ফেরির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ প্রধানের জরিপ অনুসারে দেশে প্রায় ৯৮ হাজার ঈদ জামাত হবে বলেও তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে দেশজুড়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। একইসাথে গোয়েন্দা বাহিনীও কাজ করবে। প্রয়োজনীয় স্থানে চল্লাশি চৌকি স্থাপন, টাকা পরিবহনের জন্য মানি এসকোর্ট দেয়া হবে। জাল টাকা বিস্তাররোধে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিটি জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গা পূজায় আমরা বৈঠক করি, যাতে এ দিবসগুলো সুন্দরভাবে পালন করতে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, যোগ করেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ঈদের তিনদিন আগে থেকে মালবাহী ট্রাক অর্থাৎ রড, সিমেন্টসহ নির্মাণ উপকরণ পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে সেগুলো আবার চালু হয়ে যাবে। এই পণ্য ছাড়া রফতানিসামগ্রী বহনকারীসহ অন্য ট্রাকগুলো চলবে। ঈদের ছুটির সময় অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চল এলাকায় ব্যাংকের যেসব শাখায় কাজের প্রয়োজন, সেসব খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com