মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

র‌্যাপ গান নিয়ে পর্দায় এলেন শাকিব খান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার

ঈদে মুক্তি পাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রচারণা। তারই অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমার একটি গান ‘কথা আছে’।

এই গানটি র‍্যাপ ধাঁচের। আর এ ধরনের গানে এবারই প্রথম দেখা গেল শাকিব খানকে। আর সে কারণে শাকিব ভক্তদের মধ্যে মূহুর্তের গানটি ছড়িয়ে পড়ে। র‍্যাপ ধাঁচের ‘কথা আছে’ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। পাশাপাশি এর কথাও লিখেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। এ নাট্যনির্মাতার এটি প্রথম সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com