মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মুক্তির অনুমতি পেল ‘কিল হিম’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’, যা মুক্তি পাচ্ছে আসছে ঈদে। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটি গতকাল সোমবার বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অ্যাকশন ঘরনার ‘কিল হিম’ মুক্তিতে আর কোনো বাঁধা থাকছে না।

এর ক’দিন আগে, প্রকাশ হয়েছে ‘কিল হিম’র টিজার। মুক্তির পর টিজারটি নিয়ে নানা কথা উঠলেও, দর্শকমহলে টিজারটি বেশ প্রশংসিত হয়েছে। আর অনন্ত জলিলও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে আরও মুগ্ধ হবেন।’

অনন্ত জানান, এটি অ্যাকশন ধাঁচের সিনেমা। আর এর জন্য তাকে মার্শাল আর্ট শিখতে হয়েছে। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে বর্ষাকে।

‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

উল্লেখ্য, ‘কিল হিম’র মধ্যদিয়ে প্রথমবারের মতো নিজের প্রোডাকশন হাউসের বাইরে অভিনয় করলেন অনন্ত-বর্ষা। এটি নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’র ব্যানারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com