বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মেয়েকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা গ্রেপ্তার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১১১ বার

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে শ্যামপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ মে) ঢাকার শ্যামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০২১ সালের ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় আজিম বেপারীর (৪০) বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অপরাধে মামলা দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আজিম বেপারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামপুর থেকে পলাতক আজিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

আজিম বেপারী ওই মামলায় ১৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। মামলার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com