বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সুখবর দিলেন শেহনাজ গিল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৮ বার

রিয়েলিটি শোয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন শেহনাজ গিল। সদ্যই বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমার পরেই এবার নতুন একটি সুখবর দিলেন শেহনাজ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি। শেহনাজ জানান, মুম্বাইতে নিজের বাড়ি কিনেছেন তিনি।

খবরটি প্রকাশ পেতেই মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। রীতিমতো শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।

তবে শেহনাজের বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে তিনি। তার বাড়ির বাথরুম যেন কোনো ভাবেই অপরিষ্কার না হয়ে যায়, সে দিক মাথায় রেখেই নিজের জন্য আলাদা বাথরুম তৈরি করেছেন তিনি, যা অন্য কারও ব্যবহার করার অনুমতি নেই।

সম্পূর্ণ নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে নিজের শোবিজে জায়গা তৈরি করেছেন শেহনাজ। তবে সালমানের সিনেমায় অভিনেত্রী হিসাবে অভিষেক মানেই যে তিনি অনেকটা এগিয়ে গেলেন, সেটা মানতেও নারাজ নবাগতা এই অভিনেত্রী।

নিজের প্রতিভা ও যোগ্যতা নিয়ে একাধিক বার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে শেহনাজকে। তবে কাজের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি। তাই বর্তমানে তার সব দিক চালিয়ে নিতেই ব্যস্ত সময় পার করছেন শেহনাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com