শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টাঙ্গাইলে আইনজীবীর উপর দুর্বৃত্তদের হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৭ বার

টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী এবং জেলা অ্যাডভোকেট বার সমিতির যুগ্ম-সম্পাদক মো: রুহুল আমীনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায় হাতে ও পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় বেডে শুয়ে আছেন তিনি।

অ্যাডভোকেট মো: রুহুল আমীন জানান, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়ার মাজারে তিনদিনব্যাপী ওরস চলছিল। বৃহষ্পতিবার ছিল ওরসের শেষ দিন। মাজারের কয়েকশ গজ দূরেই আমার বাড়ি। মাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে আমি বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছাকাছি পৌঁছুলে আগে থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা করে। ওরা আমার মাথা লক্ষ্য করে আঘাত করলে আমি বাম হাত দিয়ে ফেরানোর চেষ্টা করি। হামলাকারীরা আমার মুখ ও মাথা কাপড় দিয়ে পেচিয়ে এলাপাতাড়িভাবে আঘাত করতে থাকে। একপর্যায়ে আমার মৃত্যু হয়েছে ভেবে ওরা আমাকে ফেলে রেখে চলে যায়। পরে আমার গোঙানীর আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, তিনি আতিয়া মাজার কমিটির আইন বিষয়ক সম্পাদকও।

তিনি আরও বলেন, হামলায় আমার বাম হাত ও বাম পায়ের হাড় ফেটে গেছে। আমি হামলাকারী দুজনকে চিনতে পেরেছি। রাজনৈতিক কারণেই হত্যার উদ্দেশ্যে আমার ওপর এ হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com