শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬২ বার

মৌলভীবাজারে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, মৌলভীবাজার কমলা কলস গ্রামের ছালিক মাস্টারের বাড়িতে ভোর রাতের দিকে একটি ডাকাত দল সিএনজি অটোরিকশা যোগে উপস্থিত হয়ে ডাকাতি করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ছালেক মাস্টারের বাড়ি থেকে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ডাকাতির বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘঁটনাস্থলে উপস্থিত হয়। এলাকার লোকজন ও পুলিশ ডাকাত দলকে তাড়া করে আপারকাগাবালা এলাকার বুরোতলা নিয়ে এসে ঘেরাও করে রাখে। ডাকাত দল পুলিশকে দেখে প্রথমে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘঁটনাস্থলে বুলু নামের এক ডাকাত নিহত হয়। নিহত ডাকাতের বাড়ি সিলেটের ওসমানীনগর এলাকায়। এছাড়া লাল মিয়া ও আফজাল মিয়া নামে দুজন ডাকাতকে পুলিশ আটক করেছে। পুলিশ ডাকাত দলের কাছ থেকে দুটি বন্ধুকসহ (পাইপগান) ডাকাতির সরঞ্জামাদী উদ্বার করেছে।

এদিকে আহত মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসময় দশ পলিশ সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com