রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

গাজীপুর সিটি নির্বাচন : ভোটগ্রহণ শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১২৩ বার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। আয়তনে দেশের বৃহত্তর এ সিটি করপোরেশনের এবারের নির্বাচন নিয়ে নানা মহলে রয়েছে নানা জল্পনা-কল্পনা। দেশ-বিদেশের সবার নজর গাসিকের আজকের সাধারণ নির্বাচনের দিকে। নির্বাচনে বেশির ভাগ প্রার্থীসহ বিভিন্ন মহল নানা শঙ্কা প্রকাশ করলেও ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সবাই আস্থায় আনতে গাজীপুরে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ না নিলেও শুধু এ নগরবাসী নয়, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও আনসার-ভিডিপি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণের জন্য বুধবার সকাল থেকে নির্বাচনী এলাকার ৪৮০টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ ৪৬ আইটেমের সামগ্রী বুঝিয়ে দিয়েছে কমিশন। এবারের নির্বাচনে আট মেয়র প্রার্থীসহ ৩৩৩ জন কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) প্রার্থী সরাসরি ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। গত মঙ্গলবার ছিল নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন। ওই দিন মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু ভোট প্রদান ও ভোট গ্রহণের। প্রায় ৪০ লাখ নগরবাসীর সেবা করার জন্য কারা হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি, এটাই নির্ধারণ হবে বৃহস্পতিবারের এ নির্বাচনে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com