বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শীতলক্ষ্যায় তেলের ট্যাংকারে আগুন, দগ্ধ ৬

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৬ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ব্যক্তিরা হলেন হুমায়ুন (৫৪), ইমতিয়াজ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমন (৩৫) ও রাকিব (২৪)।

নৌ পুলিশ জানায়, ইছাপুরা এলাকার একটি ডগ ইয়ার্ডের মালিকানাধীন এই তেলের ট্যাংকারটি শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। রাতে তারা ঘুমিয়ে পড়লে হঠাৎ করেই ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে এবং আগুন ছড়িয়ে পড়ায় ইঞ্জিন রুমে থাকা চার শ্রমিক দগ্ধ হন। তাদের অবস্থা গুরুতর। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইঞ্জিন রুমের বাইরে আরো দু’জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা আকবর হোসেন বলেন, গভীর রাতে শীতলক্ষ্যা নদীতে আমাদের তেলের ট্যাংকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগে কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com