শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

স্কুলব্যাগে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তিনি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৩ বার

লঞ্চে গাঁজা নিয়ে চাঁদপুর থেকে বরিশালে যাচ্ছিলেন মো. ফাহাদ (১৯) নামের এক মাদক কারবারি। তবে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যাওয়ার আগেই কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটক করে।

এ সময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  ফাহাদ  কুমিল্লার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টায় চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভেতরে রাখা ৩টি প্যাকেট জব্দ করা হয়। এতে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এই ব্যাগ বহনকারী এক মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ হওয়া গাঁজাসহ আটক মাদক কারবারিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com