বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কৃতীকে পরিচালকের চুমু, ছবি ভাইরাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৩৪ বার

শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ সিনেমা। বহু বাধা, বিতর্ক পার করে আগামী ১৬ জুন অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে সিনেমার সাফল্য কামনায় পূজা দিতে তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন পরিচালক ওম রাউত ও অভিনেত্রী কৃতি শ্যানন। আর সেখানে গিয়েই ফের নতুন করে বিতর্কে জড়ালেন পরিচালক ও অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খেবরে জানা যায়, মন্দির চত্বর ছেড়ে বের হওয়ার আগেই কৃতীকে জড়িয়ে ধরেন পরিচালক ওম রাউত। কৃতীর গালে চুমু খেতে দেখা যায় তাকে। আর সেই ছবি অনলাইনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় বিজেপির তোপের মুখে পড়েন পরিচালক ওম ও কৃতী। ঘটনার নিন্দা জানান অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু। টুইটারে ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। লেখেন, ‘ধর্মীয় স্থানে এ ধরনের কাজের কি খুব প্রয়োজন ছিল? তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির চত্বরে প্রকাশ্যে চুম্বন ও আলিঙ্গন করে ভীষণ অনৈতিক কাজ করেছেন। ধর্মীয় স্থানে এ ধরনের কাজ অসম্মানজনক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

যদিও পরে অন্ধ্র প্রদেশের বিজেপির রাজ্য সম্পাদক রমেশ নাইডু তার সেই টুইট ডিলিট দেন। ততক্ষণে অবশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে সেই টুইটের স্ক্রিনশট। এ দিকে চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত কৃতী শ্যাননকে চুম্বনের ভিডিওতে লিখেছেন ‘এটা একটি নিন্দনীয় কাজ। এমনকি স্বামী-স্ত্রীও একসঙ্গে ওখানে (মন্দির) যান না। আপনি হোটেলরুমে গিয়ে এটা করতে পারতেন। আপনার আচরণ রামায়ণ এবং দেবী সীতাকে অপমান করার মতো।’

প্রসঙ্গত, আদিপুরুষ ঘিরে শুরুতে কম বিতর্ক হয়নি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। পরে ভুল-ত্রুটি শুধুরে নিয়ে তিরুপতিতেই ঘটা করে ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হয়।

এদিকে মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে বাজেটের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছেন নির্মাতারা। তেলেঙ্গানায় বিনা মূল্যে বিক্রি হয়েছে এই ছবির ১০ হাজার টিকিট। দ্য কাশ্মীর ফাইলসের অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল ছবির ১০ হাজার টিকিট কিনে তেলেঙ্গানায় বিলিয়েছেন। রাজ্যের সরকারি স্কুল পড়ুয়া, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের জন্য এই টিকিট কিনেছেন তিনি। এ ছাড়া দুস্থ শিশুদের জন্য ১০ হাজার টিকিট বুক করেছেন রণবীর কাপুর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com