শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৪১ বার

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষ শুরু হয়। তবে সংঘর্ষে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বহিরাগত কয়েকজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলেন তারা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গেও তর্কে জড়ান তারা। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছে। আমরা পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে এর সমাধান করব।’

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com