রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৬১ বার
ছবি : ইউএনবি

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানিয়েছেন, আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিাছ, ১৩ নম্বর ওয়ারডের কাউন্সিলর মো: আলমগীর গাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুমা পাটোয়ারি প্রমুখ।

পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com