শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে ট্রলারডুবি : আরো ১ শিশুর লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে জেলার ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান আহমেদ নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরো জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর লাশ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তবে মাহির (১১) ও নাভা (৫) নামের দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

গত শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু করে আশপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এ সময় তারা রাতেই ৭ জনের লাশ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনো ২ জন নিখোঁজ রয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com