রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আদিলের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাবে যা বললেন রাখি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার

দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী  রাখি সাওয়ান্ত। স্বামীয় ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। কিন্তু বিয়ের এক বছর পার না হতেই সেই সংসার এখন আর নেই। বিচ্ছেদের ঘোষণা দিয়েই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন  স্বামী আদিলকে।

এবার সময় যেন আদিলের। সম্প্রতি জামিন পেয়েই সংবাদ সম্মেলন ডেকে রাখির সব কুকীর্তি ফাঁস করলেন তিনি। আদিল বলেন, ‘রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং রাখি কখনো মা হতে পারবে না’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে আদিলের বিরুদ্ধে গর্ভপাত, নির্যাতনসহ একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। তার বিরুদ্ধে মামলাও করেন। এ ঘটনায় প্রায় একমাস কারাগারে থাকার পর ছাড়া পেয়েই আদিলের দাবি, রাখির গর্ভপাত হওয়ার দাবি নাকি একেবারেই মিথ্যা। তিনি বলেন, রাখির নাকি জরায়ুই নেই, তাই তার পক্ষে মা হওয়া সম্ভব নয়।

আদিলের এই দাবির উত্তরও দিয়েছেন রাখি। এক চিকিৎসককে পাশে বসিয়ে জানান, আদিলের সঙ্গে বিয়ে হওয়ার পরে তার সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। এখনো মা হতে পারবেন।

অভিনেত্রীর দাবি, অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়নি। তার প্রমাণ দেওয়ার জন্য ডা. বীণা শিণ্ডের কাছে ছুটে যান রাখি। কারণ এই চিকিৎসক রাখির অস্ত্রোপচার করেছেন। তারপর ডা. বীণা শিণ্ডে রাখির লাইভে কথা বলেন। তবে আদিলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন চিকিৎসক।

ডা. বীণা শিণ্ডে বলেন,‘অস্ত্রোপচার করে রাখির শুধু ফাইব্রয়েডগুলো কেটে ফেলা হয়েছে। তার ইউটেরাস বা জরায়ু বাদ দেওয়া হয়নি। ফলে রাখি অবশ্যই মা হতে পারবেন।’

উল্লেখ্য, গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com