শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গোপন বৈঠক নাকি চিকিৎসা, কেন সিঙ্গাপুরে বিএনপি নেতারা?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার

বিএনপির শীর্ষ তিন নেতা সিঙ্গাপুরে কেন, তারা কি কোন গোপন বৈঠকের জন্য গেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতেই সিঙ্গাপুর গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন তিনি তো গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন। আমাদের মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তাহলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা করার অধিকার নেই?’

আজ রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপেক্ষমান সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলছে, তাতে দেশে গণতন্ত্র নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই। অবৈধ সরকারের বিরুদ্ধে অধিকার হারা, গণতন্ত্র হারা মানুষের আন্দোলন সংগ্রামে জাতীয় কবির কবিতা, গান ও জীবন আদর্শ আমাদের প্রেরণা জোগায়। আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে উৎসাহিত করে। আমরা যখন মিছিল করি, আমরা যখন শ্লোগান দেই, আমরা যখন কারাগারে যাই তখন এ মহান কবির কবিতা আমাদের উদ্দীপনা যোগায়।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের আহবায়ক হেলাল খান, ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com