শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিলেটে গ্যাস পাম্পে বিস্ফোরণ, ৯ জন দগ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পথচারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

জানা গেছে, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবর রহমান বলেন, আমরা আহতদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। এখানে আসা বেশিরভাগ রোগীই দগ্ধ হয়েছেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়া হবে। পোড়া রোগীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৪৮ ঘণ্টা আগে কিছু বলা যায় না।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com