রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জেনেলিয়ার ভিডিও ঘিরে জল্পনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জেনেলিয়া ডি’সুজার। এই ছবির শুটিং করতে গিয়েই রীতেশ দেশমুখের সঙ্গে আলাপ হয় জেনেলিয়ার। সেই আলাপ গড়ায় প্রেমে। তার প্রায় এক দশক বাদে ২০১২ সালে দু’জনের চারহাত এক হয়। বিয়ের পর ঘর-সংসারকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। অভিনয় থেকে দূর থাকলেও প্রচারের আলো থেকে দূরে যাননি দুই পুত্রসন্তানের বাবা-মা রীতেশ-জেনেলিয়া।

এবার নাকি তৃতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা অভিনেত্রী! ভিডিও ঘিরে জল্পনা। বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রিয়ান। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম। এবার গুঞ্জন, তৃতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, জেনেলিয়ার স্ফীতোদর দেখছেন তারা। তবে রীতেশ-জেনেলিয়ার তরফে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই বিষয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com