বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

মিঠুপুকুরে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার

রংপুরের মিঠাপুকুরে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এ সংঘর্ষ হয়।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় এমপি (রংপুর-৫) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এবং মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

জানা যায়, শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে বিবদমান এ গ্রুপ। এমপি গ্রুপ উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন স্থানে এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপ মহাসড়কের ওভারব্রিজের নিচে কর্মসূচির আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান গ্রুপের লোকজন হেনা মেমোরিয়াল কলেজের সামনে থেকে মিছিল সহকারে উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করার সময় এমপি বিরোধী স্লোগান দিতে থাকলে এমপিপন্থী লোকজন এর প্রতিবাদ জানায়। এতে সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, এই দুই গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং তাদের অনুসারী পৃথক দলীয় কমিটি সেখানে বলবৎ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com