শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজধানীতে বহুতল ভবনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও সেনাবাহিনী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, মহাখালীর খাজা টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

এদিকে, সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল মহাখালীর আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন।

এদিকে, আগুন লাগার পরপর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com