বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইশরাকের ছোট ভাইসহ ৬ জন পাঁচ দিনের রিমান্ডে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিএনপিপন্থি আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া বাকি আসামিরা হলেন জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

এর আগে বেলা ১১টায় গুলশান ১-এর ২৮ নং রোডের ১২২ নং বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালক রাজিবকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফ হোসেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ ইশরাকের বাসায় ঢুকে প্রতিটি রুমে তল্লাশি চালায়। এসময় ইশরাককে না পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় তার ছোট ভাই ইশফাক হোসেন এবং গাড়ির ড্রাইভার রাজিবকে ডিবি পরিচয়ে বাসা থেকে নিয়ে যায়।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। এরপর রোববার রাত ৮টা ৯ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীদের ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৫৯ জনকে আসামি করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com