শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে ভোরে থেমে থাকা ট্রাকে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১০৪ বার

রাজশাহীতে একটি থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নগরের বোয়ালিয়া থানার শিরোইল এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক রাজশাহী নগরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করা ছিল। ভোর চারটার দিকে কে বা কারা তাতে আগুন লাগিয়ে দেয়। চালকের আসনে আগুন জ্বলতে দেখে ওই এলাকার নিরাপত্তাকর্মী, ট্রাকচালক, চালকের সহকারীসহ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ভোরে ট্রাকে আগুনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আগুনে চালকের আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সেই আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে, তা ওই ট্রাকের কেউ ও আশপাশে থাকা নিরাপত্তাকর্মীরা দেখেননি। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে তা খতিয়ে দেখবেন।

রাজশাহীতে গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর বাঘার আটঘরিয়ায় এক ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে রাজশাহীর মোহনপুরে দুটি ট্রাকে, গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে এবং পুঠিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া পুঠিয়াতে দিনের বেলায় ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে। চারঘাটে রেললাইনে দুই দফা নাশকতার চেষ্টা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com