শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ

বরিশালে ২৪০ মণ জাটকা জব্দ, চালক-হেলপার আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার

পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে জাটকা জব্দসহ তাদের আটক করা হয়।

কফিল উদ্দিন জানান, ৭৫টি ককশিটে ২৪০ মণ জাটকা নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে নৌ পুলিশ। ওই চেকপোস্টে আটক করা হয় সন্দেহ জনক একটি ট্রাক। পরে ট্রাকটি তল্লাশি করে ২৪০ মণ জাটকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানান নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com