বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই পর্যায়ের ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। এই অবরোধ শুরু হয়েছিল গতকাল রোববার ভোর ৬টায়। এই কর্মসূচি আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় তা শেষ হবে।

রোববার ভোরে শুরু হওয়া বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীতে সকালে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা মিছিল করেছে। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রোববার দিন শেষ রাতে রাজধানী হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দেয়া হয়েছে- এমন তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রাতে অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশাল বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। সারাদেশে জামায়াতে ইসলামীর ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে অবরোধের সমর্থনে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৪ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com