শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ভোটের দিন কোনো থ্রেট দেখছি না : আইজিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫৩ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিনে এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না। এরপরও আমরা গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিয়েছি। তারা যে তথ্য দেবে, সে আলোকে ব্যবস্থা নেয়া হবে। সব প্রস্তুতি নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও প্রস্তুত।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনারদের সাথে বৈঠক শেষে আইজিপি এসব কথা বলেন।

দেশে এখনো সহিংসতা চলছে। যানবাহনে আগুন দেয়া হচ্ছে, এ প্রসঙ্গে আইজিপি বলেন, সহিংসতা যারা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর। আমাদের তৎপরতার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সব কিছুই স্বাভাবিক। যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবো।

কমিশনের সাথে বৈঠক প্রসঙ্গে আইজিপি বলেন, আমরা সিইসি মহোদয়ের সাথে কথা বলেছি। যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবই নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আইন অনুযায়ী যে কাজ করা দরকার, নির্বাচন কমিশন তাই করে থাকে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি, ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবো।

লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে সিল মারা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, এ ঘটনা আমার জানা নেই। তবে কারো ত্রুটি পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেকোনো নির্বাচনে আইনবহির্ভূত কাজে পুলিশের লোক হোক বা যে কোনো লোক হোক, যার বিরুদ্ধে ত্রুটি পাব, ব্যবস্থা নেব।

এসময় আইজিপির সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com