শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফতুল্লায় ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুরের একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সুলতান মিয়া (৬২), তার স্ত্রী সাহিদা আক্তার (৪৫), ছেলে নবী হোসেন (২৭) এবং আলী মিয়া (২৩)।

জানা যায়, কয়েক দিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে ভাড়া বাসায় ফেরেন তারা। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হয়।

এমন ঘটনার বিষয়ে বিস্ফোরিত ভবনের নিচ তলার চায়ের দোকানী বলেন, আমরা বিশাল বোমার মতো আওয়াজ শুনে বেরিয়ে দেখি তিন তলার জানালার কাঁচ ভেঙ্গে পড়েছে।

আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com