শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পাশ্ববর্তী মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার (৬)।

এলাকাবাসী জানান, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা শিশুসহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। তবে বাল্কহেডটি আটক করলেও চালক পালতক রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com