শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

করোনায় মারা যাওয়া নারীকে গোসল : ২৫ জন হোম কোয়ারেন্টাইনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩২৭ বার

নারায়ণগঞ্জের বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীকে গোসল দানকারী এক নারীকে তার সংস্পর্শে আসা ২৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

গোসলদানকারী ওই নারী সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার বাসিন্দা।

শুক্রবার রাতে ওই বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাসহ ৯টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

সেদিন রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এ নির্দেশ দেয়া হয়।

জানা যায়, করোনায় মৃত এক নারীর গোসল করিয়েছিলেন ওই বাড়িওয়ালা নারী। এ কারণে তিনি ও তার সংস্পর্শে আসা ২৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, ‘এলাকাবাসীর সূত্রে জানতে পেরে আমরা পরিবারগুলোর সাথে কথা বলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। পরবর্তীতে সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ায় আমরা আপাতত সেখানে গিয়ে ৯টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com