বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবারের নির্বাচন অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে : ইসি আহসান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করে দেখাতে চায় অতীতে কোনো জাতীয় নির্বাচন এত সুষ্ঠু হয়নি– এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। আমরা দেখাতে চাই গণতান্ত্রিক সরকার কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে।’

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে পটুয়াখালী জেলার প্রার্থীদের নিয়ে নির্বাচনসংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, ‘নির্বাচনের ব্যাপারে বিদেশি বন্ধুরাষ্ট্রের কোনো চাপ নেই, তবে আগ্রহ রয়েছে। চাপ আছে শুধু বিবেক ও ঈমানের। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন অঙ্গীকরাবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ইসি আহসান বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে আমাদের চোখ ও কান। সাংবাদিকদের সংগ্রহ করা তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। গণমাধ্যমকর্মী আমাদের বন্ধু, শত্রু নয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com