বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মেক্সিকোয় মাদক গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ বার

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া প্রদেশে মাদকচক্রের মধ্যে বন্দুক যুদ্ধে অন্তত ১৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাদিরা কমিউনিটির মধ্যে চলতি বছরে অন্তত পাঁচটি বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ আরো জানায়, গতকাল মাদিরা শহরে ১৯ জনের প্রাণহানির ঘটনায় জননিরাপত্তা বিভাগের সঙ্গে যুক্ত স্টেট এটর্নি জেনারেল এবং মেক্সিকান সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করেছে।

প্রাথমিক রিপোর্টে বলা হয়, সিনালোয়া গ্রুপের শরিক জেনটি নুয়েভা গ্রুপ মাদিরার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালায়। এতে ১৯ জন প্রাণ হারায়।

নুয়েভা গ্রুপ তাদের বিরোধী জুয়ারেজ কার্টেল গ্রুপের শরিক লা লিনিয়া গ্রুপের সদস্যদের ওপর এই হামলা চালায়। ঘটনার পরেই কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ১৮টি লং ফায়ার আর্মস, ১টি শর্ট আর্মস, ২টি গাড়ি ও ২টি গ্রেনেড উদ্ধার করেছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com