বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৫০ ফুট পানির নিচে শনাক্ত রজনীগন্ধা, উদ্ধারের চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা প্রায় ৫০ ফুট পানির নিচে শনাক্ত করেছে ডুবুরি দল।রশি বেঁধে সেটিকে টেনে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রজনীগন্ধা ফেরিটি উদ্ধারের চেষ্টা শুরু করে। তবে এখনো ছয়টি পণ্যবাহী ট্রাক ও ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরকে উদ্ধার করা যায়নি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুত ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।’

এখনো ছয়টি পণ্যবাহী ট্রাক ও রজনীগন্ধা ফেরির সহকারী মাস্টার হুমায়ূন কবীরকে উদ্ধার করা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

শাহ খালেদ নেওয়াজ আরও বলেন, এর আগে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি হওয়ায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট থেকে ২০০ মিটার অদূরে পদ্মায় ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির সহকারী ইঞ্জিন মাস্টার এখনো নিখোঁজ রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম একটি কাভার্ডভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com