মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

করোনাভাইরাস বিশ্বব্যাপী খাদ্য মন্দা, দুর্ভিক্ষ সৃষ্টি করবে : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩২৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, করোনাভাইরাসের জন্য সারা বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা সৃষ্টি হবে তাতে আগামীতে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে খাদ্য মজুত রাখতে পারি তাহলে আমরা দুর্ভিক্ষে পড়ব না। বরং আমরা অনেককেই সাহায্য করতে পারব। সেই ব্যবস্থা এখন থেকে নিতে হবে।’

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।

জেলাগুলো হলো কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মাটি উর্বর, মানুষ অনেক কর্মঠ, বাংলাদেশ খাদ্যে এখন উদ্বৃত্ত।

‘কারো এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেদিকে দৃষ্টি দেবেন। সেটাই আমি চাই। যে যা পারেন কিছু চাষ করেন। ধান কাটার পরে নতুন আরেকটা ফসল কি করা যায় আমাদের সেটা করা উচিত,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা প্রায় ৯৫ হাজার কোটি টাকার উপরে প্রণোদনা ঘোষণা করেছি। আমরা এইজন্য করেছি আমাদের অর্থনীতি সচল রাখার জন্য।’

এর আগে গত ১৬ এপ্রিল ঢাকা বিভাগের নয়টি জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।

তার আগে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় রোববার এ সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩১২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com