রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আমরা কত অসহায়!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ বার

ঢাকাই সিনেমার ড্রিমগার্ল’খ্যাত চিত্রনায়িকা রোজিনার জন্মদিন আজ। করোনাভাইরাসের মহামারির কারণে বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন কোনো আয়োজন ছাড়াই। দৈনিক আমাদের সময় অনলাইনের পক্ষ থেকে ফোন করা হলে চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘এমন পরিস্থিতিতে জন্মদিনের আয়োজন করার কথা ভাবতেও পারি না। রাত থেকেই আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা ফোনে শুভেচ্ছা জানাচ্ছে। সবার ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ।’

রোজিনা জানান, করোনার কারণে প্রায় এক মাস ধরে স্বেচ্ছায় ঘরবন্দী আছেন তিনি। ছুটি দিয়েছেন বাসার কর্মচারীদেরও। বাসার সব কাজ এখন তাকেই করতে হচ্ছে।

রোজিনার ভাষ্য, ‘লকডাউনে না পড়লে বুঝতেই পারতাম না, বাসার লোকজনরা কত কষ্ট করে। কত সুন্দর করে তারা সব কিছু গুছিয়ে রাখে। ঘরের কাজ থেকে শুরু করে বাগানের পরিচর্যা সব কিছুই এখন আমাকে করতে হচ্ছে।’

করোনাভাইরাসের এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নেওয়া উচিৎ বলে মনে করে রোজিনা। তিনি বলেন, ‘একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটাই সবার প্রত্যাশা। তবে বিশ্বের এই মহামারি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটি ভাইরাসের কাছে আমরা কত অসহায়। বিগ পাওয়ার যে একজন আছে, এটা সবাইকে মানতে হবে। যিনি সবকিছুর মালিক, সকল ক্ষমতা তার হাতে। মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। এসব ভেবে মানুষকে এবার সতর্ক হতে হবে, খারাপ চিন্তাগুলো বের করে দিতে হবে, সবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলেতে হবে। তবেই পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর ও শান্তির।’

সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘করোনার এই সময়গুলোতে আতঙ্কিত হলে চলবে না, প্রয়োজন সচেতনতা। একটু সচেতন হলে আমরা আমাদের পরিবার ও পুরো দেশকে বাঁচাতে পারবো। তাই সবাইকে সরকারের দেওয়া নির্দেশগুলো মেনে চলার আহ্বান করছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com