শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যেসব খাবারে পাবেন পর্যাপ্ত ক্যালসিয়াম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার
একটু পরিশ্রম করলেই শুরু হয় পায়ের যন্ত্রণা, কোমর বা হাঁটুর ব্যথা। আপনি মনে করেতে পারেন বাতের ব্যথা। কিন্তু সব ব্যথাই বাতের নয়। শরীরে ক্যালসিয়ামের অভাব হলেও এই পরিস্থিতির শিকার হতে পারেন আপনি।

এর অভাবে যেকোনো বয়সেই হাড়ের সমস্যা শুরু হতে পারে। তাই খাওয়ার প্রতি হতে হবে যত্নশীল। হাড় মজবুত রাখতে ভিটামিন এ, কে, ই, এবং ডি-এর মতো উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই হাড়ের কোনো সমস্যা হলে ক্যালসিয়ামের ওষুধ বা সাপ্লিমেন্ট না খেয়ে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া ভালো।
চলুন জেনে নেওয়া যাক, যেসব খাবারে পাবেন পর্যাপ্ত ক্যালসিয়াম।১. ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন দুধ। যাদের দুধ হজম করতে সমস্যা হয় তারা সয়া মিল্ক, আমন্ড মিল্ক বা নারকেলের দুধ খেতে পারেন।

দুধ একেবারেই সহ্য না হলে দুধের তৈরি খাবার খেতে পারেন।২. এক কাপ রান্না করা মুগ ডালে ক্যালসিয়ামের পরিমাণ প্রায় ২৭০ মিলিগ্রাম। তাই অন্যান্য খাবারের সঙ্গে রোজকার পাতে রাখতে পারেন নানা ধরনের ডাল।

৩. ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস হলো কাঠবাদাম। তাই ক্যালসিয়ামের জন্য খেতে পারেন কাঠবাদাম

৪. তিলের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে। পুষ্টিবিদরা বলছেন, নিয়মিত যদি এক টেবিল চামচ তিলের বীজ খাওয়া যায়, তাহলেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পৌঁছে যায়। এ ছাড়া এতে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন ও জিংক।

৫. বিভিন্ন ধরনের শাকে পাবেন ক্যালসিয়াম। শাকে ক্যালসিয়াম ছাড়াও পাবেন ভিটামিন কে, ম্যাগনেশিয়াম ও ফাইবার। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে তাই নিয়মিত শাক খেতে পারেন। যেমন পালং শাক।

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com