বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

রাজধানীতে বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার

রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়ায় একটি বাসা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক।

পুলিশ জানায়, নিহত বাবার নাম মো: মশিউর রহমান। ছেলের নাম সাদাত। সে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। এ ঘটনায় সিনথিয়া নামে সাদাতের ১৩ বছরের বয়সী বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছেন এলাকাবাসী।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী বলেন, সুরতহালে দেখা যায় ছেলে সাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত ছেলে ও মেয়েকে হত্যার চেষ্টা করেছেন বাবা মশিউর রহমান। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই সিনথিয়া নামে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

সুরতহাল শেষে বাবা ও ছেলের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কী কারণ, হত্যা নাকি আত্মহত্যা; পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com