শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা

জ্বালানি তেলের দাম বাড়ল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩২ বার

জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে পেট্রল ও অকটেনেরও। এ দু’টি জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে আড়াই টাকা। বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। পেট্রলের দাম আড়াই টাকা বাড়িয়ে ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মে মাসে পেট্রলের দাম ছিল লিটারপ্রতি ১২৪ টাকা ৫০ পয়সা। অকটেনের দামও লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে। ১২৮ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩১ টাকা।

সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে আসছে। নতুন সমন্বিত মূল আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।

মন্ত্রণালয় বলছে, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশী মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় বিক্রি হচ্ছে। অন্য দিকে পেট্রল বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ৯৪ রুপি দরে, যা বাংলাদেশী মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সা। কলকাতায় এ দু’টি জ্বালানি পণ্যের দাম বাংলাদেশের চেয়ে লিটারপ্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com