বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বে ২০১৯ সালে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ১৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে : পেন্টাগণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৬২৮ বার

বিশ্বে গত বছর মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ১৩২ বেসামরিক নিহত হয়েছে।

বুধবার পেন্টাগণের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। কিন্তু এনজিওগুলোর প্রকাশিত সংখ্যা থেকে এটি অনেক অনেক কম।

মার্কিন প্রতিরক্ষা দফতর বলছে, ২০১৯ সালে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে আনুমানিক ১৩২ বেসামরিক নাগরিক নিহত ও ৯১ জন আহত হয়েছে।

পেন্টাগণ বলছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সেখানে ১০৮ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। কিন্তু এনজিওগুলোর হিসেবে হতাহতের এ সংখ্যা অনেক বেশি।

বিশ্বে বোমা হামলায় বেসামরিক নাগরিকের হতাহতের হিসেবে রাখে দ্য এনজিও এয়ারওয়ার্স। তাদের হিসেবে গত বছর কেবলমাত্র সিরিয়ায় মার্কিন সমর্থিত জোটের হামলায় ৪৬৫ থেকে ১ হাজার ১১৩ বেসামরিক লোক নিহত হয়েছে।

এছাড়া দ্য আমেরিকান সিভিল লির্বাটিজ ইউনিয়ন(এসিএলইউ) পেন্টাগনের এই রিপোর্টের সমালোচনা করেছে। এসিএলইউ’র পরিচালক হিনা শামসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বেসামরিক লোক হতাহতের সংখ্যাটি অনেক কম করে দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com