শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কোরবানি দিলেন নায়িকা বিদ্যা সিনহা মিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৭ বার

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।সনাতন ধর্মের অনুসারী হলেও প্রতিবছর ঈদ উদ্‌যাপনের ধর্মীয় বার্তা দেন তিনি। এবারও ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা।

আজ সোমবার সকালে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে বিদ্যা সিনহা মিম তার স্বামী সনি পোদ্দারর সঙ্গে কিছু ছবি শেয়ার করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

ছবিতে দেখা যায়, একই রঙের পোশাক পরেছেন এই দম্পতি। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।

ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান। তার কথায়, ‘ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com