শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘বডিকনে’ ভাইরাল দীপিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৭২ বার

আর কয়েকমাস পরই রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসছে সন্তান। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। এরপর খুব কম ক্যামেরার সামনে দেখা গেছে নায়িকার, অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা। এবার ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে সে প্রশ্নের জবাব দিলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ অভিনয় করেছেন দীপিকা। গতকাল বুধবার সিনেমাটি প্রচারণার অংশ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এসেছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। একেবারে বোল্ড কালো বডিকন ড্রেসে অত্যন্ত আত্মবিশ্বাসী লাগছে দীপিকাকে। ঠিকঠাক হবু মায়ের লুকে।

তিনি পরেছেন কুচকুচে কালো ভিসকস নিটেড ফেব্রিকের বডিকন ড্রেস। লম্বা দৈর্ঘ্যের ড্রেসের নেকলাইনে হলটারনেক প্যাটার্ন তৈরি হয়েছে সামনেজুড়ে দেয়া সাদা পাথরের মাধ্যমে। সামনে একটু স্ট্র্যান্ডস রেখে হাফ পনিটেইল করা চুলের বাদামি হাইলাইট নজর কাড়ছে। ছোট হিপ দুল পরেছেন দীপিকা। সঙ্গে ন্যুড লিপকালার ও কাজলের ছোঁয়া।

দীপিকা নিজেও তার ইন্সটাগ্রামে এ লুকের সাদা-কালো ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার ক্ষুধা লেগেছে’। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘কল্কি ২৮৯৮ এডি’র অভিনেতা প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং রানা দগ্গুবতিরা। অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

একটি ভিডিওতে দেখা যায়, বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছে দীপিকার। তার উপর ইভেন্টে হাই হিল পড়েছিলেন নায়িকা। মঞ্চে উঠবার জন্য এদিন দীপিকার দিকে সাহায্যের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামার সময়ও অভিনেত্রীর সাহায্যের জন্য ছুটে যান প্রভাস।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন অতিথি আসার অপেক্ষায় আছেন দীপিকা। বিভিন্ন পোস্ট ও কমেন্টে মা ও শিশু দুজনের সুস্থতার জন্য প্রার্থনা করছেন ভক্ত, অনুরাগীসহ সবাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com