শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সোনাক্ষীর বিয়ে নিয়ে বলিউডে উৎসব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৭ বার

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিয়ে নিয়ে বলিউডে উৎসব চলছে। গত শুক্রবার মেহেদি সন্ধ্যার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।গত কাল ২৩ জুন  রবিবার পাত্র জাহির ইকবালের বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় ।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন। সোনাক্ষীর বিয়ে নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানান, সোনাক্ষী তার ভালোবাসার মানুষকে বিয়ে করছেন। এটি অতি আনন্দের সংবাদ। এরই মধ্যে বিয়েতে যোগ দিতে অতিথিরা ছেলের বাড়িতে চলে এসেছেন। শত্রুঘ্ন সিনহাও এসেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের মুহূর্ত। এখানেই রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে।

 

এর আগে সোনাক্ষীর মেহেদি সন্ধ্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে আছেন। তবে কখনোই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। সোনাক্ষী ও জাহির ২০২২ সালে একসঙ্গে ‘ডাবল এক্সএল’ শিরোনামে একটি সিনেমাতে অভিনয় করেছেন। তবে এর আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষী। তিনি লিখেছেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com